এই অসামান্য দক্ষতার জন্য রাজ্য পুলিশের পুরস্কার পাওয়া উচিত, প্রদীপ ভট্টাচার্য
দি নিউজ লায়নঃ নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে গুরুতর আহত মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে আনা হল মমতাকে। স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হল হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে। এই মূহুর্তে মুখ্যমন্ত্রীর প্রয়োজনীয় সব পরীক্ষা করা হচ্ছে।
আর এই বিষয় মুখ খুললেন প্রদীপ ভট্টাচার্য। তিনি বলেন, “এই অসামান্য দক্ষতার জন্য রাজ্য পুলিশের পুরস্কার পাওয়া উচিত৷ ওরা মুখ্যমন্ত্রীকে তথা পুলিশ মন্ত্রীকে ঘিরে রাখেন৷ যখন গাড়ি থেকে মুখ্যমন্ত্রী নামলেন, তখন কি ওরা আঙুল চুষছিল? পুলিশ সুপারকে কেন সরিয়ে দেওয়া হল না? এই কেসটা সিবিআইকে দেওয়া উচিত৷”

Post a Comment